Main Menu

দেশের পাঁচ জেলায় পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচ জেলায় পানিতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) গাইবান্ধা, রাজশাহী, দিনাজপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জে এসব ঘটনা ঘটে।

গাইবান্ধা
দুপুরে যমুনা নদীতে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে ঋতু, প্রীতি ও অনামিকা নামে তিনজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী
পদ্মা নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে নাইম হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর
কাকড়া নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে আফসানা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী
বিকেলে দৌলতদিয়ায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিতাই কুমার তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ
বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ফাহিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

Share





Related News

Comments are Closed