Main Menu

নবীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু, বড় ভাই আহত

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে নাছির মিয়া (১০) নামের এক শিশু বজ্রপাতে মারা গেছে। বজ্রপাতে আহত নাছিরের বড় ভাই ফয়ছল মিয়াকে ( ১৬) গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নাছির মিয়া ও ফয়ছল মিয়া স্থানীয় বেতুয়ার হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে হতাহত হয়। খবর পেয়ে নাছির মিয়ার লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed