দোয়ারাবাজারে বজ্রপাতে যুবক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে তাহের উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় বন্দেহরি বিলের পাড়ে ঘটনাটি ঘটে।
এ সময় মাছ বিক্রির উদ্দেশ্যে স্থানীয় হাটে যাওয়ার পথে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের মৃত তাজু মিয়ার পুত্র।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত আবেদন সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed