Main Menu

সাংবাদিক রোজিনার মুক্তি, দায়ীদের শাস্তি দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। একজন পেশাধার সাংবাদিকের সাথে এমন আচরণ করার পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে-যা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে।

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেট জেলা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

 

 

Share





Related News

Comments are Closed