ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাউতে, কখন আঘাত হানবে?
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবল শক্তি নিয়ে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাউতে’। এরই মধ্যে গুজরাট উপকূলজুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে হচ্ছে বজ্রপাত। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রাজ্যের কাসারগড়ে বেশকিছু বাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সোমবার (১৭ মে) রাত থেকে মঙ্গলবার (১৮ মে) ভোরের মধ্যে গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে তাউতে। এ সময় ঝড়টির গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ঝড়টি বর্তমানে মুম্বাই উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছে। বর্তমানে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ দাঁড়াবে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার।
এদিকে, মহারাষ্ট্রের পুনে ও নাসিকে ঘূর্ণিঝড় তাউতের বিষয়ে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। সতর্কতায় বলা হয়, এসব এলাকাতেও আঘাত করতে চলেছে তাউতে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর বলেছে, কেরালা, কর্ণাটক ও গোয়ার উপকূলের জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারি বৃষ্টি ও ধস হতে পারে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলগুলোতে।
প্রসঙ্গত, তাউতে নামটি মিয়ানমারের দেয়া। এর অর্থ হলো অতি উচ্চস্বরযুক্ত টিকটিকি। ঘূর্ণিঝড় তাউতেই চলতি মৌসুমে ভারত মহাসাগরের প্রথম ঘূর্ণিঝড়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed