গাজায় হামাসপ্রধানের বাড়িতে ইসরায়েলের বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামাসপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার (১৬ মে) ইসরায়েলি বিমান থেকে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাসের আল-আকসা টেলিভিশন এক খবরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাসপ্রধান আহত কিংবা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি।
ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন।
আল-আকসা টেলিভিশন জানায়, ওই হামলার জবাবে সকালেই তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোয় রকেট হামলা চালিয়েছে হামাস।
এদিকে, রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়। এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed