ভারতে করোনায় একদিনে কেড়ে নিল আরো ৪০৭৭ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটির বিভিন্ন রাজ্যে একযোগে হত্যাযজ্ঞ চালাচ্ছে এই ভাইরাস। বিভিন্ন উদ্যোগ নিয়েও প্রাণঘাতী এই কবল থেকে নিস্তার পাচ্ছে না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি।
শনিবারও এই ভাইরাসের ছোবলে ভারতে মারা গেছে ৪ হাজার ৭৭ জন। এতে মোট প্রাণহানি দুই লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।
এছাড়া এদিন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ১১ হাজারের বেশি। এ নিয়ে মোট শনাক্ত দুই কোটি ৪৬ লাখ ছাড়াল।
এদিকে করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে রবিবার থেকে ১৫ দিনের লকডাউন শুরু হচ্ছে। লকডাউনে সরকারি বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাস, মেট্রো এবং ফেরিও বন্ধ থাকবে। তবে, মুদি এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।
এছাড়া, মহামারি করোনাবাইরাসে দেওয়া এই লকডাউনে সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে করোনার ভারতীয় নতুন ধরণ ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ৪৪ দেশে। ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও ৫টি দেশে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বের জন্য নতুন উদ্বেগের কারণ। ধরনটিতে তাদের দেশের জন্য বড় ঝুঁকি দেখছে ব্রিটেনও। সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসার কথাও ভাবছে দেশটি।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১২ হাজার মানুষ। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১৪৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed