পশ্চিমবঙ্গে আরও ১৫ দিনের লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার (১৫ মে) থেকে আগামী ৩০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে আরও ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলো ছাড়া সব সরকারি, বেসরকারি দপ্তর বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বাস, মেট্রো ও ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
আগের বার লকডাউনেও নানা অজুহাতে বাইরে বেরোতে দেখা যেত সাধারণ মানুষকে। তা রুখতে আগামী ১৫ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনো নিষিদ্ধ করেছে রাজ্য। চলবে না ব্যক্তিগত গাড়িও। তবে দিনের বেলায় নিজের গাড়ি নিয়ে টিকা নিতে যেতে পারবেন মানুষ।
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ২০ হাজারের উপরেই ঘোরাফেরা করছে। দৈনিক মৃত্যুও একশ’র ওপরেই রয়েছে। সেই পরিস্থিতিতে আরও দুই সপ্তাহের জন্য কড়াকড়ি চালু করল রাজ্য সরকার।
সূত্র: আনন্দবাজার
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed