শনিবার ১০ গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক: সংগীতের প্রতি ভালোবাসা থেকে নিজেকে গানের ভুবনে যুক্ত করেছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসেন তিনি।
২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে অনুষ্ঠান। এবারও ঈদে গান শোনাবেন তিনি।
ড. মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘সুখে থাকো তুমি’। প্রচার হবে ঈদের পর দিন শনিবার রাত ১০টা ৩০ মিনিটে।
করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে।
এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো, ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচব না তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed