সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর এসময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫০ জন। যার মধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭ জন।
শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪০ জন, মৌলভীবাজারে ৬ জন, হবিগঞ্জের ৩ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৫০ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৭১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে সিলেটের ৫৭ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ১২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৩১৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৪৬২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০২ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More



Comments are Closed