পরিবার নিয়ে ঈদের নামাজ আদায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যসহ অনেক দেশের মতো আজ বৃহস্পতিবার মালয়েশিয়ায়ও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে মহামারী করোনার কারণে দেশটিতে নিষ্প্রাণ ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
করোনা কারণে সরকারি বিধি-নিষেধ থাকায় মালয়েশিয়ায় এবার মসজিদগুলোতে স্বল্প পরিসরে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এমনকি নিজের ইমামতিতে পরিবারের সদস্য ও কেয়ারটেকারদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে যা আপলোড করে মুহিউদ্দিন ইয়াসিন লিখেন, আলহামদুলিল্লাহ, আজ সকালে সবাইকে নিয়ে নিজ বাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ সাধারণ পরিবেশে আদায় করেছি।
এদিকে, এবার লোকসমাগম নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। ফলে মহামারি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুমিন মুসলমান।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed