Main Menu

কমলো করোনা পরীক্ষার বেসরকারি ফি

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষার ফি ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত কমিয়েছে সরকার। মঙ্গলবার (১১ মে) বিকেলে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, জনগণের সুবিধার কথা বিবেচনা করে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার ফি কমানো হলো। আগে করোনার পরীক্ষার ফি ছিল ৩ হাজার ৭০০ টাকা। এখন ৭০০ কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। পর্যায়ক্রমে এই ফি আরও কমানো হবে।

বিদেশগামী যাত্রীদের জন্য বেসরকারি পর্যায়ে আগে করোনা পরীক্ষার মূল্য ছিল ৩ হাজার টাকা। বর্তমানে ৫০০ টাকা কমিয়ে করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি ৪ হাজার ৭০০ টাকা ছিল। যা বর্তমানে ১০০০ টাকা কমিয়ে ৩ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই মূল্যে বেসরকারি পর্যায়ে এখন থেকে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। সরকারি পর্যায়ে এই ফি অবশ্য ১০০ টাকাই থাকবে।

 

Share





Related News

Comments are Closed