Main Menu

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমানকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো. খলিলুর রহমানকে। তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ছিলেন।

রবিবার (৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিলেট বিভাগের কমিশনার করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।

Share





Related News

Comments are Closed