হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক ব্যবসায়ী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (৭ মে) রাতে মারা যান।
শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় ও সদর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রিচি গ্রামের সাগরকোনা এলাকার সাজন মিয়ার ছেলে স্থানীয় প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগ মিয়া (৮) ও শায়েস্তাগঞ্জের উবাহাটা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে ব্যবসায়ী মো. শামীম মিয়া (৩৮)।
সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, শুক্রবার সন্ধ্যায় খেলতে গিয়ে ট্রাক্টরচাপায় আহত হয় সোহাগ মিয়া।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, শুক্রবার শায়েস্তাগঞ্জ পুরানবাজার বটেরতল গোলচত্বর এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা হবিগঞ্জমুখী একটি মোটরসাইকেল ব্যবসায়ী শামীম মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তিনি মারা যান।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যRead More



Comments are Closed