বিশ্বনাথে সায়মন হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আলোচিত সায়মন হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত উস্তার আলী (৬৫) উপজেলার জানাইয়া গ্রামের মৃত মনা উল্লাহর ছেলে। শুক্রবার (৭ মে) সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, উস্তারের দায়িত্বে থাকা বাসার সামনেই সায়মন হত্যাকাণ্ড সংঘঠিত হয়। ওই বাসায় একটি মেয়ের কাছে যাওয়া-আসা নিয়েই ঘটনার সূত্রপাত। হত্যাকাণ্ডের পর থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন উস্তার আলী। গত কয়েকদিন থেকে ফের প্রকাশ্যে আসেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অপরূপ সাগর গুপ্ত কমল সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন আসামি হিসেবে সায়মন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (৮ মে) তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২০ মার্চ নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে নির্মম ভাবে খুন হন ইমরান আহমদ সায়মন (২৪) নামের এক যুবক। তিনি বিশ্বনাথ পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মছলন্দর আলীর ছেলে।
এ ঘটনায় একই গ্রামের মনোহর আলীর ছেলে এনাম উদ্দিন (২৩) সহ তার চার বন্ধুকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে এনাম উদ্দিনের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed