সিলেটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজার থানাধীন রাঘবপুর থেকে শাবানা বেগম (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাবানা ওই এলাকার সৈয়দ আলীর মেয়ে।
বুধবার (৫ মে) ভোর ৫টা ৫০ মিনিটে পুলিশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় শাবানার লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, শাবানার পিতা একজন শ্রমজীবি জেলে। পরিবারে তার অসুস্থ বড় বোন ও অসুস্থ মা রয়েছে। মা ও বোন অসুস্থ থাকায় সংসারের সকল কাজ শাবানাকে করতে হয়। মঙ্গলবার (৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরী শাবানার মা পার্শ্ববর্তী বাড়ি হতে খাবারের পানি আনার জন্য শাবানাকে পাঠালে সে আর ফিরেনি। অনেক খোঁজাখুজির একপর্যায়ে বুধবার ভোর ৪টা ২০ মিনিটে তাদের বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ের একটি গাছে গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাবানার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা।
তিনি বলেন, কিশোরীর পরিবার অত্যন্ত গরীব। পানি আনতে গিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed