সিলেটে ১৫ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুতের প্রি-পেইড মিটারিং সিস্টেম
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য দুই দিনে ১৫ ঘণ্টা প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে। আগামী ৬ ও ৭ মে এই দুই দিনে মিলিয়ে টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিভাগের এ সেবা বন্ধ থাকবে।
রোববার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিউবো’র ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৬ মে (বৃহস্পতিবার) রাত ১১ টা থেকে পরদিন (শুক্রবার) ৭ মে বেলা ২ টা পর্যন্ত বিউবো’র প্রি-পেইড মিটারিং সিস্টেমে সকল প্রকার ভেন্ডিং কার্যক্রমসহ প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে।
গ্রাহকদেরকে এই সময়ে আগে চাহিদা মতো রিচার্জ কার্ড ক্রয় করে রাখার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed