Main Menu

কমলগঞ্জে ইফতারের পর স্কুলছাত্রীর অস্বাভাবিক মুত্যু!

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনয়িনের রুপশপুর গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া তাহমিনা আক্তার ঝুমার (১৪) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে রুপশপুর গ্রামের প্রবাসী বকুল মিয়ার মেয়ে ও পতনউষার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী ছিল সে।

গত শনিবার (১ মে) সন্ধ্যায় ইফতারের কিছু পরে অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা পানি পান করার পর নিজ বাড়িতে অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার স্কুল ছাত্রী তাহমিনা ইফতারের পর অতিরিক্ত পানি খাওয়ার কিছু পর তার মৃত্যু হয়। তার বাবা বকুল মিয়া বলেন, সারা দিনের প্রচন্ড খরতাপের পর ইফতারের সময় সে অতিরিক্ত ঠান্ডা পানি পান করে অসুস্থ্য হয়ে পড়ে। রাতেই তাকে দ্রত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রীর বাবা আরও বলেন, ইফতারের পর অতিরিক্ত ঠান্ডা পানি পান করে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তার নামাজে জানাজার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

রুপশপুর গ্রামের ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলী নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পরিবার থেকে বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে গ্রামাবাসীর মাঝে গুঞ্জন রয়েছে ছাত্রী তাহমিনা আত্মহত্যা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী পারিবারীক কলহের বা প্রেমঘটিত কোন কারণে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পতনউষার উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ বলেন, তিনি ছাত্রীর পরিবার সূত্রে শুনেছেন ইফতারের পর হৃদরোগে সে মারা গেছে।

Share





Related News

Comments are Closed