জৈন্তাপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পাখিবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় জৈন্তাপুরের পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুছড়ে যায় সিএনজি অটোরিকশাটি। এতে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন নিহত হন। গুরুতর আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সবাই অটোরিকশায় ছিলেন।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে সিএনজি আটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), উপজেলার রুপচেং গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার সাত বছরের শিশু সাবিয়া বেগম ও চার মাস বয়সের শিশু শাহাদত হোসেন এবং মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।
এছাড়া গুরুতর আহতরা হলেন- রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
নিহতদের নিকট আত্মীয়রা জানান আহত জাকারিয়ার আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তারা উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে এ ঘটনাটি ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed