সিলেটে হ্যাল্পিং উইংয়ের ২ টাকায় ইফতার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: হ্যাল্পিং উইং সামাজিক সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারিতেও জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ২ টাকা মূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছে।
সমাজের অসহায় মানুষ সারাদিন রোজা রেখে ইফতারের সময় টাকার অভাবে ভালো মানের ইফতার ক্রয় করতে পারে না। অত্র সংগঠন এসব সুবিধা বঞ্চিতদের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতারসামগ্রী বিক্রয় করে যাচ্ছে।
শনিবার (১ মে) বাদ আসর নগরীর রিকাবীবাজার পয়েন্টে প্রায় ৬৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হ্যাল্পিং উইং এর উদ্যোগে ১৪তম ২ টাকার ইফতার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট চেম্বার অফ কমার্স এর সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট জেলার জিপি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট মো: রাজউদ্দিন। একই দিনে সিলেট সহ শ্রীমঙ্গল ও ঢাকায় ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সিনিয়র কার্যনির্বাহী সদস্য নাফিশ শামস তিয়াসের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সামী চৌধুরী, সিলেট কমিটির কো-অর্ডিনেটর তারেকুল ইসলাম তারেক সহ-সাংগঠনের অর্ধ-শতাধিক সেচ্ছাসেবী ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
« চীনে ঝড়-শিলাবৃষ্টিতে ১১ জনের মৃত্যু, আহত শতাধিক (Previous News)
(Next News) দিল্লির হাসপাতালে চিকিৎসকের আত্মহত্যা »
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed