জৈন্তাপুরে ছাগলের ধান খাওয়া নিয়ে মারামারি, নিহত ১
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে ছাগলের ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত ও আরেজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং নাছির নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সরুখেল পূর্ব গ্রামের সিদ্দেক আলীর ছাগল একই গ্রামের হারিছ ও নাছির মিয়ার ধানের চারা খেয়ে ফেলে। এ নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হারিছ ও নাছির মিয়ার লাঠির আঘাতে সিদ্দেক মিয়ার ছেলে সুফিয়ান আহমদ (১৯) নিহত হন।
অপরদিকে, গুরুতর আহত অবস্থায় সিদ্দেক মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সিদ্দেক মিয়ার অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা গেছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দস্তগীর আহমদ বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ ঘটনায় সুফিয়ান নামে এক তরুণ মারা গেছেন। পরে পুলিশ তার সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ পরিবারের কাছে হস্থান্তর করা করেছ। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করার পর নাছির নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed