কমলগঞ্জে ভাতিজা খুনের ঘটনায় চাচা গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে আম গাছ নিয়ে বিরোধের জের ধরে সুমন গোয়ালা নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামী চাচা মনোহর গোয়ালাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যার-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত সাংবাদিকদের জানান, নিহতের ভাই সঞ্জু গোয়ালার দায়েরকৃত হত্যা মামলার ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মনোহর গোয়ালা (৫৯) পলাতক ছিল। শুক্রবার র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে প্রধান আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চাচা ও চাচাত ভাইয়েরা মিলে দা ও কোড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন গোয়ালাকে হত্যা করে। এ ঘটনার পরদিন কমলগঞ্জ থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার প্রধান আসামী পলাতক ছিল।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed