Main Menu

এবার মামুনুলের বিরুদ্ধে মামলা করলেন কথিত স্ত্রী ঝর্ণা

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করলেন কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় বাদী হয়ে এ মামলা করেন তিনি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, রিসোর্টকাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এসময় তাকে তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ডও ছিল মামুনুল।

এর আগে, ১৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ধরা পড়েন। তখন তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। পরে প্রথম স্ত্রী আমেনা তৈয়বার সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হয় তার। যে খানে মামুনুল বলেন- জনরোষ থেকে বাঁচতেই জান্নাত আরা ঝর্নাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন তিনি। আসলে ঐ ঝর্না হাফেজ শহিদুলের স্ত্রী।

১৮ এপ্রিল মামুনুল গ্রেফতার হলে জিজ্ঞাসাবাদে রিসোর্টকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলে।

হেফাজত নেতা মামুনুল হক বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশের রিমান্ডে রয়েছেন।

Share





Related News

Comments are Closed