জুড়ীতে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল ) সকালে উপজেলার ফুলতলা চা বাগানে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ফুলতলা চা বাগানের নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৭) ও একই চা বাগানের শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এই এলাকায় বৃষ্টি নামে। বৃষ্টির একপর্যায়ে বিকট শব্দে নন্দ ভূমিজের ঘরে বজ্রপাত আঘাত হানে। এ সময় ঘরে থাকা রমণ ভূমিজ ও ললিতা ভূমিজ ঘটনাস্থলেই মারা যান।
জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বজ্রপাতে দুজন মারা গেছেন। এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক। ঘটনার সময় তারা বাড়িতেই ছিলেন।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed