সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আর গত ২৪ ঘন্টায় আরও ১১৫ জনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭৬ জনই সিলেট জেলার। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮৫ জন।
শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৯ জন, হবিগঞ্জে ২৮ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ১১৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৮৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এরমধ্যে সিলেটের ১৭৩ জন, মৌলভীবাজারের ২২ জন, আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩১৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৮৭১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৮ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬৮ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন এদের মধ্যে ২ জন সিলেটের ও ১ জন মৌলভীবাজারের বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৫৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed