শাহপরাণ মাজারে চাঁদাবাজি ও হামলার ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহপরাণ (রহ.) মাজারে চাঁদা দাবি, হামলা ও লুটপাট ঘটনায় ৬ জনের বিরুদ্ধে শাহপরাণ থানায় (মামলা নং ১২ (০৪)২১ইং) দায়ের করা হয়েছে। মামলায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
মামলায় আসামীরা হলেন, লালখাটঙ্গি গ্রামের আব্দুল খালিকের ছেলে বেলাল আহমদ, ফজল মিয়ার ছেলে বদরুল ইসলাম, গৌছ উদ্দিন পাখির ছেলে ইমন আহমদ, মৃত ফজল মিয়ার ছেলে তাজুল ইসলাম তাজ, নজমুল ইসলাম ও আনোয়ার হোসেনের ছেলে আলী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শাহপরাণ থানার লালখাটঙ্গি গ্রামের আব্দুল খালিকের ছেলে বেলাল আহমদ, মৃত ফজল মিয়ার ছেলে বদরুল ইসলাম ও তাজুল ইসলাম তাজ মিলে চাঁদা দাবি করেন মাজার কর্তৃপক্ষের কাছে। এর সূত্র ধরে গত বুধবার (১৩ এপ্রিল ) রাতে পবিত্র রমজান মাসের ১ম তারাবির নামাজের শেষে বেলাল ও বদরুল মাজার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন লালখাটঙ্গি গ্রামের গৌছ উদ্দিন পাখির ছেলে ইমন গদ্দিঘরের সামনে রাখা মসজিদের দান বাক্স ভেঙ্গে ১ লক্ষ টাকা নেয়। এসময় তাজ গদ্দিঘরে প্রবেশ করে ভাংচুর করে মোসাফিরদের খাবারের জন্য রাখা ১ লক্ষ ৪০ হাজার টাকা নেয়।
তখন বেলাল ও অন্যান্যরা মিলে মাজারের খাদেম আজিজকে মেরে গুরুত্বর আহত করে। এ সময় তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। আর বদরুল, নজমুল, আলীসহ অন্যরা মিলে মহিলা ইবাদতখানায় প্রবেশ করে দায়িত্বে থাকা চম্পা বেগমকে মারপিট করে হাত ভেঙ্গে দেওয়ার চেষ্টা চালায় এবং শ্লীলতাহানি করে। পরে স্থানিয় লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদেরকে চিকিৎসার জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হামলার এ ঘটনায় শাহপরাণ থানার লালকাটঙ্গি গ্রামের আব্দুল খালিকের ছেলে বেলাল আহমদকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাতনামা রেখে এসএমপি’র শাহপরাণ থানায় মামলা দাখিল করেন হযরত শাহপারণ (রহ.) মাজার ওয়াকফ স্টেট ইসি নং ১৩৬৫১ মোতাওয়াল্লির পক্ষে জামাল আহমদ খাদিম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র শাহপারণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed