Main Menu

সিলেটে ১০২ জনকে ৯৩ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের নবম দিন বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিলেটে ২১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সিলেট মহানগরী ও বিভিন্ন উপজেলায় পরিচালিত এসব আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ১০২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৯৩ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম শাখা) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার মহানগরীসহ বিভিন্ন উপজেলায় ২১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্যবিধি আইনে ১০২টি মামলার বিপরীতে শতাধিক লোকজনকে ৯৩ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed