Main Menu

তাহিরপুরে গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষতবিক্ষত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজমিনা বেগম (২৪) উপজেলার বাদাঘাট ইউনিয়নের জামবাগ সংলগ্ন জৈতাপুর গ্রামের শাহনুর মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী ঘাগটিয়া গ্রামের আব্দুল্লার মেয়ে।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে নিহতর বসত ঘরের অদূর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতর ২ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে রয়েছে। নিহতের স্বামী পেশায় একজন কৃষক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক পূর্বে নিহতের স্বামী শাহনুর মিয়া কৃষি কাজের জন্য পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার একটি হাওরে চলে যান। মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিহত আজমিনা বেগম তার শিশু দুই সন্তান কে নিয়ে একা বসত ঘরে ঘুমিয়ে পরেন। রাত আড়াই টার দিকে শিশু দুই বাচ্চার কান্নাকাটির শব্দ শুনে পাশের ঘর থেকে শিশুদের দাদা-দাদি ঘুম থেকে উঠে আসেন। এসে দেখেন আজমিনা বেগম ঘরে নেই। খালি ঘরে দুই শিশু বাচ্চা কান্নাকাটি করছে। পরে তারা আশ পাশে খুঁজাখুজি করতে থাকেন।

একপর্যায়ে বুধবার ভোরে নিহতের বসত ঘরের অদূরে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭ টার দিকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।

নিহতর স্বামী শাহনুর মিয়া বলেন, আমি গত এক সপ্তাহ আগে হাওরের ধান কাটতে জামালগঞ্জের একটি হাওরে চলে যাই। বুধবার সকালে সংবাদ পেয়ে এসে দেখি আমার স্ত্রীকে কে বা কারা হত্যা করে আমার বসতঘরের পাশে ফেলে রেখেছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে নিহত নারীকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে মাঠে পুলিশ কাজ করছে।

Share





Related News

Comments are Closed