Main Menu

সিলেটে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-তামাবিল সড়কের গোয়াইনঘাটে ট্রাকের ধাক্কায় আফছার আহমদ রেনু (৩৬) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে গোয়াইনঘাট উপজেলার পুরকায়স্থ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফছার আহমদ রেনু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ দেওপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় বাজারে সবজি ব্যবসা করতেন। এছাড়া রেনু উপজেলার পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

জানা যায়, আফছার আহমদ রোববার ভোরে নিজের কাঁচামাল ব্যবসার জন্য পণ্য কিনতে জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। সিলেট-তামাবিল সড়কে একটি অটোরিকশায় করে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় আফছার আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুরকায়স্থ বাজার সিএনজি চালক সমিতির সভাপতি কয়েছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আফছার আহমদ রেনু মারা গেছেন। তিনি ব্যবসার জন্য কাঁচামাল আনতে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed