সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া, একই সময়ে আরো ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন তিনজন মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮৯ জন, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১৪ জন ও হবিগঞ্জে ৩ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৭ জন। এরমধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৭ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ১৭৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed