চারটি বিশেষ ফ্লাইট বাতিল ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট শনিবার (১৭ এপ্রিল) থেকে চালু করার কথা থাকলেও চারটি বাতিল করা হয়েছে। যাত্রী সংকট এবং অবতরণের অনুমতি না পাওয়া সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিমানের জনসংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, বাতিলকৃত ফ্লাইটগুলো হল- সৌদি আরবের দুটি ও দুবাইয়ের দুটি ফ্লাইট। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরের হোটেলে রাখা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ আরও জানান, সৌদি আরব কর্তৃপক্ষ ফ্লাইট অবতরণের অনুমতি দেয়নি। তবে তাদের কাছে অবতরণের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আশা করা যাচ্ছে তারা অল্প সময়ের মধ্যে অনুমতি দিয়ে দিবেন। সেক্ষেত্রে জেদ্দার উদ্দেশ্যে সন্ধ্যার ফ্লাইটটি ছেড়ে যেতে পারে।
এছাড়াও যাত্রী সংকটের বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ের এক ফ্লাইটে যেখানে ৩০০ যাত্রীর টিকিট নেয়া রয়েছে, সেখানে দুই ফ্লাইট মিলিয়ে যাত্রী হয়েছে মাত্র ৪৭ জন।
তবে রবিবার (১৮ এপ্রিল) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যে পাঁচটি ফ্লাইট ছেড়ে যাবার কথা রয়েছে, সেগুলো সঠিক সময়েই ছেড়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কঠোর লকডাউনের মধ্যেও পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রেক্ষিতে আজ শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, কাতারে ফ্লাইট চালু হবার কথা ছিল।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed