করোনা ঠেকাতে দিল্লিতে কারফিউ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের করোনা পরিস্তিতি প্রতিনিয়ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে লক্ষাধিক মানুষ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে লাগাম টানতে সপ্তাহব্যাপী কারফিউ জারি করা হয়েছে দিল্লিতে।
করোনার সংক্রমণ চেইন ভাঙার উদ্দেশ্যেই এই কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মুখ্যম্নত্রী অরবিন্দ কেজরিওয়াল এক বিবৃতিতে কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করেন।
কারফিউ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- অডিটোরিয়াম, শপিং মল, জিম, সিনেমা হল এবং স্পা সেন্টার। রেস্টুরেন্ট খোলা থাকলেও বাইরে খেতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে হোম ডেলিভারি পাওয়া যাবে। সপ্তাহের বাজারেও থাকবে একাধিক নিষেধাজ্ঞা। তবে বিয়ের অনুমতি রয়েছে। এজন্য নিতে হবে কারফিউ পাস।
কারফিউ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, কারফিউয়ের মাধ্যমে যে বিধিনিষেধগুলো জারি করা হয়েছে, তাতে আপনাদের এবং আপনাদের পরিবারের সাময়িক অসুবিধা হতে পারে। তবে এই বিধিনিষেধগুলো প্রয়োজনীয়। আপনারা আতঙ্কিত হবেন না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আপনারা কিনতে পারবেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed