গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় বাড়লো
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়ায় সময় বাড়ানো হয়েছে। লকডাউন শেষে পরবর্তী ১০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। বাণিজ্য ও মানবিকে বিভাগে আবেদনের ক্ষেত্রে এক পয়েন্ট কমিয়ে মোট ৬ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটডাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ বলেন, গুচ্ছ ভর্তির আবেদন আজ ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তিতে মানবিক ও বাণিজ্যে এসএসসি ও এইচএসসি মিলে মোট ৭ পয়েন্ট চাওয়া হলেও দুই বিভাগ থেকে এ পয়েন্ট কমিয়ে ৬ করা হয়েছে। ফলে দুই পরীক্ষায় ৬ পয়েন্ট থাকলে আবেদনের যোগ্য হবে। ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ৬ পয়েন্টধারীরা কবে থেকে আবেদন করতে পারবেন সেটা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত প্রায় ৩ লাখ ২৪ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed