সিলেটে হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আহমেদ চৌধুরীর অর্থায়নে সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকায় হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে তৃতীয় লিঙ্গের এসব দুস্থ হিজড়াদের মাঝে মাহফুজ আহমেদ নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্রাইম সিলেটের সম্পাদক আবুল হোসেন, মানবিক কর্মী আলাউদ্দিন পাশা, শাকিল আহমদ, হিজড়াদের গুরু রানা আহমেদ।
খাদ্য সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে তৃতীয় লিঙ্গের মানুষ অনেকটা অসহায়ত্বের মতো দিন কাটাচ্ছেন। আমাদের প্রত্যেকেরই উচিত যার যার সামর্থ অনুযায়ী সমাজের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। আসুন আমরা বিশিষ্ট সমাজসেবক মাহফিজ আহমেদ চৌধুরীর মতো ধর্ম, বর্ণ নির্বিশেষে মহতি এসব কাজে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed