জাদুকাটার বালু মহাল ইজারা প্রদানের দাবীতে মানববন্ধন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর বালু মহাল ইজারা প্রদানের দাবীতে ব্যবসায়ী শ্রমিকগণ মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে দেশের সর্ব বৃহৎ বালু মহাল জাদুকাটা নদী তীরে কয়েক শতাধিক ব্যবসায়ী শ্রমিকদের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসচী পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসুচী চলাকালে এক সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্ধ তাদের বক্তব্য তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, সেতু, শহর, নগর মহানগর, গ্রামীণ কিংবা ব্যাক্তি পর্যায়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজে চাহিদার একটি বড় অংশই জাদুকাটা নদী হতে উক্তোলিত বালু পুরণ করে যাচ্ছে।
তারা আরো বলেন, যুগ যুগ ধরে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, সদর সহ দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক ব্যবসায়ী, নৌ পরিবহন শ্রমিক, বারকী শ্রমিকগণ সনাতন পদ্ধতিতে প্রাকৃতিক বালুতে সমৃদ্ধ জাদুকাটা নদী হতে বালু উক্তোলন করে তাদের পরিবার নিয়ে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলে হীন উদ্দেশ্যে সরকারকে প্রতিবছর প্রায় ১০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত করার হীন চক্রান্তে উচ্চ আদালতে মামলা দায়ের করে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জাদুকাটা নদীর ফাজিলপুর সহ বালূ মহাল ইজারা কার্যক্রম বন্ধ করে রেখেছেন।
গত এক বছর ইজারা কার্যক্রম বন্ধ থাকায় প্রশাসন, আইনশৃস্খলা রক্ষাকারী বাহিনী, পরিবেশ অধিপ্তরের বাঁধার মুখে জাদুকাটা নদী হতে বালু উক্তোলন দেশ ব্যাপী বালু পরিবহন কাজ বন্ধ থাকে। যে কারনে জাদুকাটা নদীর বালূ উক্তোলন,পরিবহন কাজে কর্মহীন হয়ে থাকা শ্রমিক ব্যবসায়ী, ঠিকাদার সহ লক্ষাধিক মানুষজন পরিবার পরিজনের ভরন পোষণ এমনকি তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে অক্ষম হয়ে এখন অনেকটাই মানবেতন জীবন যাপন করছেন।
জাদুকাটা নদী বালু ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস সাহিদের সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক হাকিকুল ইসলাম, বালু ব্যবসায়ী হাজি রহিম উদ্দিন, কামাল হোসেন, তোফায়েল আহমদ রয়েল, উত্তম মিয়া, ইকরাম হোসেন, বিল্লাল হোসেন, আব্দুল মোতালিব, জাহাঙ্গীর আলম, গোলাম রাব্বানী, জয় মামুন, খাইরুল ইসলাম, ইকবাল হোসেন, বালু উক্তোলনকারী বারকী শ্রমিক সর্দার মজিবুর রহমান, মাসুক মিয়া, সোহেল মিয়া, দ্বীন ইসলাম, কিরন রায়, মোস্তাক আহমদ, ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া প্রমুখ।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed