সওদাগরটুলা থেকে ভারতীয় মালামালসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সওদাগরটুলা এলাকা থেকে ভারতীয় মেহেদী ও স্যান্ডেলসহ মো. আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে জালালাবাদ থানাধীন হায়দরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও এএসআই ঝুটন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সওদাগরটুলা খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, তার কাছ থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মেহেদী ও স্যান্ডেল উদ্ধার করা হয়। এ কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
এসএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, এ ঘটনায় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-২৮, তারিখ-১১/০৪/২০২১খ্রি.) দায়ের করেছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed