দেশে একদিনে রেকর্ড ৭৮ মৃত্যু, শনাক্ত ৫৮১৯
বৈশাখী নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্বের রেকর্ড ভেঙে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ২ দিন দৈনিক মৃত্যুর সংখ্যায় রেকর্ড হল। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৯ জন।
রবিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২৫ জন নারী। তাদের মধ্যে ৭৭ জন হাসপাতালে ও বাসায় অবস্থানকালে একজনের মৃত্যু হয়।
একই সময়ে সারাদেশে মোট ২৯ হাজার ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩৭৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৮১ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ২১২জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ শতাংশ।
গত একদিনে করোনায় মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন ও ষাটোর্ধ্ব ৪৮ জন রয়েছেন।
বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, মৃত ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৭ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৪জন, খুলনায় চারজন, সিলেটে ২জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে ৭ হাজার ৬২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়, যা দেশে করোনায় একদিনে শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed