লাখাইয়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার গুণিপুরে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। রোববার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনাটি ঘটে।
করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, রোববার ভোররাতে ৫/৬ জনের একটি ডাকাতদল গুণিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় পরিবারের লোকজন ডাকাত দলের উপস্থিতি বুঝতে পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে।
এ সময় উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়। খবর পেয়ে রোববার সকালে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতদের একজন জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০)। বাকি একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। আমরা একজনের পরিচয় পেয়েছি এবং আরেকজনের পরিচয় জানার চেষ্টা করছি।’
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed