বিশ্বনাথে মোবাইল অ্যাপের মাধ্যমে ধান নেবে সরকার
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে এবছর কৃষক অ্যাপের মাধ্যমে ধান নেবে সরকার। সরকারি গুদামে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে হলে ‘কৃষক অ্যাপ’ নামের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করে নিবন্ধন করতে হবে কৃষকদের।
নিবন্ধন ও ধান বিক্রয়ের আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, কৃষিকার্ডের নাম্বার ও নিজ মোবাইল নাম্বার লাগবে। নিবন্ধন ও আবেদন সম্পন্ন হওয়ার পর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারী করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মনধন চন্দ্র দাস।
তিনি জানান, এই নিবন্ধনের মাধ্যমে সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমে আসবে। নিববন্ধন, বিক্রয়ের আবেদন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। তাই খাদ্য গুদামে ধান বিক্রয়কারি কৃষক ও কৃষাণীদের ২৫ এপ্রিলের ভেতরে কৃষক অ্যাপের মাধ্যমে দ্রুত নিবন্ধন করতে বলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed