আটোয়ারীর বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মির্জাপুর পুরাতন দিঘী গোরস্থানের বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমুহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (৬ এপ্রিল) মির্জাপুর পুরাতন দিঘী গোরস্থানের বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী আজমল হক খান, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জা সরফরাজ, মির্জা জহিরুল ইসলাম শাহীন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সুধিজন।
বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমুহ সংরক্ষণের জন্য সারাদেশে একযোগে একই ডিজাইনে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed