জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় এবাদুর রহমান (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার খলাছড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মুফজ্জিল আলীর ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ৬ এপ্রিল মঙ্গলবার রাতে তাদের একদল ফোর্স উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকার আমীর আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় জকিগঞ্জ শেওলা অভিমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে ২০০০ পিছ ইয়াবা পাওয়া যায়। পুলিশ তাৎক্ষনিক সিএনজি অটোরিক্সসহ আসামী এবাদুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের সার্বিক নির্দেশনায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কাসেমের তত্ত্বাবধানে এসআই মোহন রায়, এসআই তন্ময় কান্তি দাশ, এএসআই মখলিছ মিয়া, এএসআই আব্দুল ওয়াদুদ এ অভিযানে অংশ নেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এই লকডাউনের সময়ও মাদক ব্যবসায়ীরা বসে নেই। পুলিশ লকডাউন বাস্তবায়নে সময় পার করছে। সেই সুযোগে মাদক ব্যবসা চলছে। কিন্তু পুলিশও তৎপর আছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed