আইসিইউতে অভিনেতা এস এম মহসিন
বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসিন করোনায় আক্রান্ত। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। নির্মাতা অনিমেষ আইচ এই তথ্য নিশ্চিত করেছেন। অনিমেষ জানান, এস এম মহসিনের শারীরিক অবস্থা বেশ নাজুক। তাই তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ অভিনেতার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনিমেষ। সেখানে তিনি এস এম মহসিনের পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এস এম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এস এম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত চিঠি নাটকে অভিনয় করেছেন। আর পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।
তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed