বিশ্বনাথে ঢিলেঢালা লকডাউন পালিত
বিশ্বনাথ প্রতিনিধি : রাস্তা-ঘাট, হাট-বাজারে মানুষের ব্যস্ত-ছুটাছুটি। দূর পাল্লার বাস ছাড়া চলছে অন্যান্য যানবাহনও। সরকারি নির্দেশনার বাহিরে, নিত্য প্রয়োজনীয় নয়, এমন ব্যবসা প্রতিষ্ঠানও খুলেছেন কেউ কেউ। লকডাউনের প্রথম দিনের এ চিত্র সিলেটের বিশ্বনাথ উপজেলার।
সোমবার দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযানে নামলে পাল্টে যায় এ চিত্র। এসময় মাস্ক বিহীন ঘুরাফেরা করায় ৭ ব্যক্তিকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা মানতে, সতর্ক করা হয় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে।
এদিকে ভ্রাম্যমাণ আদালত চলে যাবার পর ফের মাস্ক বিহীন যত্রতত্র দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। উপেক্ষিত হয় স্বাস্থবিধিও। পরে বিকেল ৬টায় ফের পুলিশ টহলে নামলে বন্ধ হয় ব্যবসা প্রতিষ্ঠান। তখন উপজেলা সদরে মানুষের ছুটাছুটি ছিল চোখে পড়ার মতো।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed