লকডাউনে সিলেটের ৬টি প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লক ডাউনের প্রথমদিনে এসএমপি’র ট্রাফিক বিভাগ মহানগরীর ছয়টি প্রবেশ পথে চেকপোস্ট পরিচালনা করে। এসময় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫ এপ্রিল) তেমুখী, কোম্পানিগঞ্জ বাইপাস, বটেশ্বর, অতিরবাড়িতে ঢাকা-সিলেট মহাসড়ক, শ্রীরামপুর, প্যারাইরচক পয়েন্টে সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউন কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করানো হয়।
পুলিশ জানায়, এছাড়া সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় জরিমানা করা হয়। এসময় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। খাওয়ার হোটেল পাপড়ী ২০০০ টাকা, হোটেল পায়রা ২০০০ টাকা, জুয়েলার্সের দোকানে ১০০০ টাকা ও অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে ১২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed