দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাত ৯ টা ২৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে। উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।
স্থানীয়রা জানান, রংপুরসহ বিভাগের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৫ মিনিটের পর কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প অনুভূত হয়। এসময় আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন অনেকেই।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ ডিগ্রি। আর উৎপত্তিস্থল ভারতের সিকিমে।
দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed