কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের উপজেলার পতনঊষার চানপুর গ্রামে নিজ ঘরে তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। নিহত কিশোরী শানা বেগম (১৭) চানপুর গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ এপ্রিল) দুপুর ২ টায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত লাশের সুরতহাল তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কিশোরীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু বলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, কিশোরী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভোগছিল। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed