Main Menu

টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্যের এডিজি নাসিমা

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান।

তিনি স্ট্যাটাসে লিখেন, বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।

উল্লেখ্য, অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। অধ্যাপক নাসিমা সুলতানা গত ২৭ জানুয়ারি টিকা নেন।

Share





Related News

Comments are Closed