বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া দিলারা বেগম (৬০) মারা গেছেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের দিনমজুর ওয়ারিছ আলীর স্ত্রী।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (২৮ মার্চ) রাত ৭টায় তিনি মারা যান। তার লাশ বাড়িতে আনা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী আব্দুল বাতিন।
গত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হলে এতে অগ্নিদগ্ধ হন দিলারা বেগম, তার পুত্র মঈনুল ইসলাম (২৬) ও ফয়সল আহমদ (২৩)। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন দিলারা বেগমের স্বামী ওয়ারিছ আলী (৭০) এবং প্রতিবেশী নাঈম আহমদ (১৭) ও কামরান মিয়া (২২)।
ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অগ্নিগদ্ধ দিলারা বেগম, তার পুত্র মঈনুল ও ফয়সলকে তাৎক্ষনিকভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বাকি আহতরা আশংকামুক্ত হলেও মইনুল ইসলামের অবস্থা আশংকাজনক রয়েছে। তিনি এখনো লাইফসাপোর্টে রয়েছেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed