দেশে করোনায় একদিনে ৪৫ মৃত্যু, শনাক্ত ৫১৮১
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।
এটিই দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনায় চার হাজার ১৯ জন আক্রান্ত হয়েছিল। এতদিন এটিই ছিল দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে। গত ২৮ আগস্টের পর এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুও। সেদিন ভাইরাসটিতে ৪৭ জনের মৃত্যু হয়েছিল।
সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।
এ সময়ে ২৮ হাজার ৬৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, বাকি ১৫ জন নারী। এ মধ্যে হাসপাতালে ৪৪ অন্যজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া ৮ হাজার ৯৪৯ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৭৪৬ জন, বাকি দুই হাজার ২০৩ জন নারী।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed