Main Menu

সিলেটে ছাত্রলীগ-হেফাজত সংঘর্ষ, আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হরতাল চলাকালে হেফাজত ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও তিন দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন ছাত্রলীগ কর্মী। ঘটনার সময় চার কিশোরজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরে নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের সামনে থেকে হরতালবিরোধী মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে সাড়ে ১২টার দিকে বন্দরবাজারের কোর্ট পয়েন্টে এসে জড়ো হন।

এসয় সিলেট বিভাগীয় ডাকঘরের সামনে থাকা কয়েকজন হেফাজত নেতাকর্মীকে দেখে ছাত্রলীগ ধাওয়া দেয়। তখন হেফাজত নেতাকর্মীরা দৌঁড়ে কালিঘাটের দিকে পালিয়ে যায়। এসময় ছাত্রলীগের ধাওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে কামরান চত্বরের দিকে নিয়ে যান। পরে ছাত্রলীগ আবারও সংঘবদ্ধ হয়ে হেফাজত নেতাকর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন ছাত্রলীগ কর্মী। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় হরতাল সমর্থনকারী চার কিশোরকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।

আটক এবং সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

এদিকে ধাওয়া পালটা ধাওয়ার পর কোর্ট পয়েন্ট এলাকা থেকে হরতাল সমর্থকদেরকে সরিয়ে দিয়ে ছাত্রলীগ হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ করে।

Share





Related News

Comments are Closed